কোটি টাকার প্রচারের সিনেমা দেখতে টিকিট কাটলো ২ জন!

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ এএম

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাওয়া নতুন চলচ্চিত্রগুলোর ব্যবসা নিয়ে চরম হতাশাজনক চিত্র সামনে এসেছে। মুক্তির পূর্বে ঢাকঢোল পিটিয়ে ও ছাদখোলা বাসে চড়ে অভূতপূর্ব প্রচারণা চালানো হলেও বাস্তবতার মুখ থুপড়ে পড়েছে সিনেমা হলে। বিশেষ করে কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে দর্শক উপস্থিতি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘স্নেহের বন্ধন’ ও ‘কাটপিস’ চলচ্চিত্র দুটি তীব্র খরায় ভুগছে। কেরানীগঞ্জের লায়ন সিনেমাসের এক প্রদর্শনীতে ‘স্নেহের বন্ধন’ ছবির মাত্র ৩৭টি টিকিট বিক্রি হয়, যার মধ্যে ৩৫টিই কিনেছেন সিনেমার পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা। অর্থাৎ সাধারণ দর্শক হিসেবে টিকিট কেটেছেন মাত্র দুজন। অন্যদিকে ‘কাটপিস’ ছবির টিকিট বিক্রি হয়েছে মাত্র ৮টি।

সামাজিক মাধ্যমে সিনেমাটি নিয়ে আবেগঘন প্রচারণা চালানো হলেও হলের বক্স অফিসে তার কোনো প্রভাব নেই। হল মালিক মির্জা আবদুল খালেকের মতে, ভালো কনটেন্ট ছাড়া শুধু চটকদার প্রচারে দর্শক আকর্ষণ সম্ভব নয়। দর্শকহীন এসব প্রদর্শনী চালাতে গিয়ে এসি ও বিদ্যুৎ খরচের কারণে হলের লোকসান আরও বাড়ছে বলে তিনি জানান।

উল্লেখ্য, জয় চৌধুরী ও মৌ খান অভিনীত ‘স্নেহের বন্ধন’ ছবিটি দেশের ১৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও প্রায় সব জায়গায় একই করুণ দশা পরিলক্ষিত হচ্ছে।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত