ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ এএম

রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়নের পর দীর্ঘদিন বন্ধ থাকা উদ্যানটি আবারও নগরবাসীর জন্য খুলে দেওয়া হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী আধুনিকায়ন করা ওসমানী উদ্যান ও এর প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন।

এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, প্রায় ১০ বছর বন্ধ থাকার পর উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে এর আধুনিকায়ন সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ শেষে উদ্যানটি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। আধুনিকায়নের মাধ্যমে উদ্যানটিকে আরও দৃষ্টিনন্দন ও জনবান্ধব করে সাজানো হয়েছে। ফলে নগরবাসী সেখানে হাঁটাচলা, অবসর যাপন এবং পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

উদ্যানের প্রাঙ্গণে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মাণ করা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভটির মাধ্যমে দর্শনার্থীরা ঐতিহাসিক আন্দোলনের ঘটনাবলি ও শহীদদের আত্মত্যাগ স্মরণ করার সুযোগ পাবেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত