ওআইসির সক্রিয় ভূমিকা চান ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১১:১৮ এএম

ইসলামী বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশগুলোর মধ্যে মতপার্থক্য নিরসনে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বাগদাদে অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৫২তম অধিবেশনে অংশ নিয়ে তিনি এই প্রত্যাশার কথা জানান। ১৯৮১ সালের পর এই প্রথম ইরাকের রাজধানী বাগদাদে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, ইরাকের নেতৃত্ব এবং সংস্থাটির অভিজ্ঞ মহাসচিবের অধীনে ইসলামী বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও মতপার্থক্য নিরসনে ওআইসি সক্রিয় ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

সূত্র: আল-জাজিরা

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত