ফৌজদারি অপরাধের ক্ষেত্রে শুধু পদত্যাগ করলেই দায় শেষ হয়ে যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তুলেছেন, পদত্যাগের মাধ্যমে দায় এড়ানোর চেষ্টা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর খামারবাড়িতে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘ইশরাকের পদত্যাগ এক্সিট কিনা, সেটিই প্রশ্ন। সরকারের স্বচ্ছতা স্পষ্ট নয়। ফৌজদারি অপরাধ হলে পদত্যাগ যথেষ্ট নয়।’
পূজামণ্ডপের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, মন্দিরের জন্য নির্দিষ্ট জোন করা উচিত। এখন পর্যন্ত খারাপ কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তবে উৎসবের বাকি সময়েও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে আসিফ মাহমুদ আরও বলেন, তিনি আইনের শাসন দেখতে চান, পদত্যাগ করিয়ে লোকদেখানো ব্যবস্থা নয়। পদত্যাগের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
রাড্ডার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানেও একজনকে পদত্যাগ করিয়ে পুরো ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।
ইশরাক হোসেন আসন্ন মেয়র নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে পদত্যাগ করেছেন কি না, সেই প্রশ্নও তোলেন আসিফ মাহমুদ। তাঁর মতে, এ ধরনের বীরত্ব প্রদর্শনের ঘটনা সন্ত্রাসীদের অস্ত্র নিয়ে একই ধরনের কর্মকাণ্ডে উৎসাহিত করতে পারে।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান
যুক্তরাষ্ট্রের ওপর আস্থা হারিয়ে নতুন মিত্র খুঁজছে নেতানিয়াহু