দক্ষিণ লেবাননে ৫৪০টির বেশি স্থাপনা গুঁড়িয়ে দিলো ইসরায়েল

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৪:২২ পিএম

দক্ষিণ লেবাননে গত কয়েক সপ্তাহের সামরিক অভিযানে ৫৪০টির বেশি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া এবং ১৫০টির বেশি অস্ত্র উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

সোমবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে আইডিএফ জানায়, তাদের ৯১তম ডিভিশনের সেনারা দক্ষিণ লেবাননের খিয়াম, তাইর হারফা, মেইস এল জাবাল ও মাজদাল জৌনসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।

অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রকেট, ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, কামান, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

আইডিএফ আরও জানায়, হুমকি দূর করতে তাদের অভিযান অব্যাহত থাকবে। তবে একই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথাও জানিয়েছে বাহিনীটি।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত