বিশ্ববাজারে কমলো সোনার দাম, জেনে নিন আউন্স কতো?

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পিএম

বিশ্ববাজারে কমেছে সোনার দাম। মঙ্গলবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২৩ দশমিক ৯৪ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত সোনার ফিউচার মূল্যও ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪২ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির আশঙ্কা সোনার বাজারে প্রভাব ফেলছে। তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ দীর্ঘ সময় সুদের হার উচ্চ পর্যায়ে রাখবে—বাজারে এমন আশঙ্কা তৈরি হয়েছে।

সাধারণত মূল্যস্ফীতির ঝুঁকি থেকে সুরক্ষা পেতে সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে সোনায় বিনিয়োগের আকর্ষণ কমে যায়। ফলে সুদের হার নিয়ে প্রত্যাশার পরিবর্তন সোনার দামের ওপর প্রভাব ফেলে।

আগামী ২৭ ও ২৮ অক্টোবর ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে, সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারের বিনিয়োগকারীরা ডিসেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা ৯১ শতাংশ বলে ধারণা করছেন।

এমইউ
আরও পড়ুন