ফ্রান্সে বিক্ষোভ দাঙ্গার পর দেশটির তীব্র সমালোচনা করে দেশটি ‘চরমপন্থি ইসলামের আগ্রাসনের’ শিকার হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২০ অক্টোবর) ফরাসি ভাষার চ্যানেল আই২৪নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
নেতানিয়াহু দাবি করেন, ফরাসি নেতারা সময়মতো প্রস্তুতি না নিয়ে চরমপন্থি ইসলামের কাছে নতিস্বীকার করেছেন। তিনি ফ্রান্সের প্রতি তোষণ নীতি ত্যাগ করে চরমপন্থিদের বিরুদ্ধে লড়াইয়ের পরামর্শ দেন। পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে দেওয়া সতর্কবার্তার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, হামাসকে ধ্বংস না করলে প্যারিসেও তাদের উপস্থিতি দেখা যাবে।
গত বছর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ফ্রান্সের স্বীকৃতি দেওয়ার কারণে ইসরায়েল ক্ষুব্ধ হয়েছিল। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফ্রান্সের বিক্ষোভের জন্য অনিয়ন্ত্রিত অভিবাসনকে দায়ী করে ম্যাক্রোঁকে সীমান্ত বন্ধের আহ্বান জানান। এর আগে আগস্টে যুক্তরাজ্যকে ‘ইসলামিক প্রজাতন্ত্র’ বলে নেতানিয়াহুর কটূক্তি লন্ডনে তীব্র সমালোচনার জন্ম দিয়েছিল।
সূত্র: আরব নিউজ
‘মডেলের মতো শরীর’ নেই, ফ্যাশন শোতে অংশগ্রহণ করে তোপের মুখে কাইলি
ইরাকি কুর্দিস্তানে মাইক্রো-ড্রোন মোতায়েন