ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৭৩

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৭৩ জন। বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, মারা যাওয়া ৭ জনই ঢাকা দক্ষিণ সিটির। আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৩২০, বরিশালে ২২৫, ঢাকা দক্ষিণে ২১১, চট্টগ্রামে ১৯৭, খুলনা ১৫৫, রাজশাহী ১১১, ঢাকা উত্তর সিটিতে ৭১, ময়মনসিংহে ৪৫, রংপুরে ২৮ এবং সিলেটে ১০জন।

গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৬৪ জন ডেঙ্গুতে মারা গেছেন। আক্রান্ত হয়ে হাসপাতারে ভর্তি হয়েছেন এক লাখ ১৬ হাজার ৯৯০ জন।

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত