যুক্তরাষ্ট্রের সদিচ্ছা ও আন্তরিক প্রমাণ পেলে আলোচনার টেবিলে ফিরতে প্রস্তুত ইরান। একটি ন্যায়সংগত সমাধানে পৌঁছাতে কূটনীতিকে আবারও সুযোগ দিতে চায় দেশটি।
সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ফাইন্যান্সিয়াল টাইমস’-এ লেখা নিজের একটি নিবন্ধ সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করে এমনটা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তিনি স্পষ্ট জানান, পারস্পরিক আস্থা তৈরি করতে ওয়াশিংটনকে এগিয়ে আসতে হবে। তবে শান্তির পরিবর্তে তারা যদি যুদ্ধের পথ বেছে নেয়, তবে তা তাদের জন্য বড় কৌশলগত ভুল হবে।
হুতি হামলার মুখে মার্কিন কর্মীদের সৌদি ত্যাগের নির্দেশ