কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০২:১৯ পিএম

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় একজন ভারতীয় নাগরিকসহ দুইজন নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, নিহত অপরজনও একজন সৌদি নাগরিক ছিলেন।

ভারত, ইয়েমেন ও বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশি বংশোদ্ভূত এক সৌদি বাসিন্দাসহ আরও আটজন আহত হয়েছেন।

কর্তৃপক্ষ হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে বলে জানানো হয়েছে। বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

সৌদি আরব জুড়ে প্রধান বিমানবন্দরগুলিতে হুথিদের ক্ষেপণাস্ত্র ও প্রজেক্টাইল হামলার ঢেউ চলাকালে অতীতে এই বিমানবন্দরটিও লক্ষ্যবস্তু হয়েছিল।

এমইউ
আরও পড়ুন