টাইগার শ্রফের ওপর হামলার নেপথ্যে নিখুঁত পরিকল্পনা, গ্রেপ্তার ১০

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫০ এএম

বলিউড তারকা টাইগার শ্রফের ওপর সম্প্রতি ঘটে যাওয়া বন্দুক হামলার তদন্তে এক ভয়াবহ এবং নিখুঁত পরিকল্পনার তথ্য প্রকাশ্যে এনেছে মুম্বাই পুলিশ। চাঞ্চল্যকর এই হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে পুলিশ ইতোমধ্যেই ১০ জনকে গ্রেপ্তার করেছে।

তদন্তে জানা গেছে, এই হত্যা মিশন বাস্তবায়নে অপরাধীরা ‘ডেড লেটার বক্স’ নামক একটি বিশেষ কৌশল ব্যবহার করে। এই পদ্ধতিতে অস্ত্রদাতা ও সংগ্রহকারী ব্যক্তি সরাসরি মুখোমুখি না হয়ে নির্দিষ্ট স্থানে অস্ত্র রেখে আদান-প্রদান সম্পন্ন করে।

মুম্বাই পুলিশ জানায়, অভিযুক্ত কুণাল ও সুমিত অমৃতসর থেকে একটি পিস্তল এবং ২০ রাউন্ড গুলি সংগ্রহ করে। পরবর্তীতে রাধা ও ববিতা নামের দুই নারী সদস্য সেই অস্ত্র বহন করে নির্ধারিত স্থানে পৌঁছে দেয়।

পুরো গ্যাংটি সিগন্যাল বা অন্যান্য এনক্রিপ্টেড চ্যাট অ্যাপের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগের নেটওয়ার্ক বজায় রাখত। পুলিশ সূত্রে প্রকাশ, এই অস্ত্র পরিবহনের জন্য কুণালকে প্রায় ৮০ হাজার রুপি এবং নারী বাহকদের ১০-১২ হাজার রুপি প্রদান করা হয়েছিল।

পুলিশের মতে, এটি একটি সুসংগঠিত এবং পেশাদার অপরাধ চক্রের কাজ যা খুব সতর্কতার সাথে পরিচালনা করা হয়েছে। বর্তমানে মূল অপরাধীদের শিকড় খুঁজে বের করতে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, পুষ্প নার্সি পার্কের সামনে ফুটবল খেলে ফেরার পথে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে হামলাকারীরা সাত রাউন্ড গুলি ছুড়ে মোটরবাইকে করে পালিয়ে যায়। এতে তিনি জখম হন।

এইচএন
আরও পড়ুন