রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভ্যাল অ্যারেনায় আয়োজিত হলো ‘রক এন রিদম ৫: নো লিমিটস ইন দ্য জোন’ কনসার্ট। প্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস ও তার দল নগরবাউলের গান শুনতে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর থেকেই হাজারো ভক্ত চত্বরে জমা হতে থাকেন।
সন্ধ্যা গড়াতেই পুরো প্রাঙ্গণ সংগীতপ্রেমীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নগরবাউল মঞ্চে ওঠার ঠিক আগমুহূর্তে উন্মাদনা সামলাতে না পেরে নিরাপত্তা ব্যারিয়ার ভেঙে ভেতরে প্রবেশ করেন হাজার হাজার অনুরাগী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত আয়োজক কর্তৃপক্ষ মূল ফটক খুলে দিতে বাধ্য হয়।
ঝাঁকঝমকপূর্ণ এই কনসার্টের অন্যতম প্রধান আকর্ষণ ছিল দীর্ঘ ১২ বছর পর জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের সাথে গিটারিস্ট অনি হাসানের পুনরায় মঞ্চ শেয়ার করা। এছাড়া মাতিয়েছেন এআরকে-এর হাসান, অর্থহীন, শূন্য এবং এ কে রাহুল।
বাংলাদেশি সংগীতপ্রেমীদের জন্য নতুন ধরনের অভিজ্ঞতার কথা জানিয়ে আয়োজক সংস্থা অ্যাডভেনটর কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী মোজাম্মেল হক জনি বলেন, শুধু কনসার্ট আয়োজন নয়, বরং দর্শকদের একটি সম্পূর্ণ নতুন আবহ উপহার দেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য।
তুরস্কে সড়ক দুর্ঘটনার শিকার ট্রাবজোনস্পোরের ফুটবলার ওনানা