রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে।
হাসপাতালের অষ্টম তলা থেকে নিচে পড়ে সামিয়া নূর নামের ১৫ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত সামিয়ার পরিবার সূত্রে জানা যায়, তার মা জরায়ু টিউমারে আক্রান্ত হয়ে ছয় দিন ধরে বিএমইউ হাসপাতালে ভর্তি ছিলেন।
আগামী ২৮ অক্টোবর তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল এবং তাকে হাসপাতালের অষ্টম তলার একটি ওয়ার্ডে রাখা হয়েছিল।
মায়ের সেবায় নিয়োজিত থাকার সময়ই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়ার্ডের ভেতরে মায়ের বিছানার পাশেই বসে কথা বলছিল সামিয়া।
একপর্যায়ে বিছানা থেকে সামান্য দূরে কোমরসমান একটি দেয়ালে বসতে যান তিনি।
সেখানে বসার সময় অসাবধানতাবশত ভারসাম্য হারিয়ে তিনি ওপর থেকে নিচে পড়ে যান।
গুরুতর আহত অবস্থায় সামিয়াকে দ্রুত উদ্ধার করে প্রথমে বিএমইউ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত সামিয়া গাজীপুরের কামারজুরী ইউসুফ আলী হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
তাদের নিজ বাসা গাজীপুর এলাকায় এবং তার বাবা কলমেশ্বর এলাকায় কনফেকশনারি ব্যবসা করেন।
সন্তানহীন দম্পতি সামিয়াকে তিন বছর বয়স থেকেই দত্তক নিয়ে লালন-পালন করছিলেন।
রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর