ইসরায়েলে নির্বাচন ঘনিয়ে আসার মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ পরিচালনার সক্ষমতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক সেনাপ্রধান ও প্রধান বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট।
সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে আইজেনকোট দাবি করেন, সমাজকে বিভক্ত এবং সেনাবাহিনীকে দুর্বল করার পর এখন দেশের অর্থনীতি ধ্বংসের পথে হাঁটছেন নেতানিয়াহু।
আন্তর্জাতিক ও ব্যাংকিং নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে নতুন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার যে প্রস্তাব নেতানিয়াহু দিয়েছেন, তাকে অবাস্তব ও বিপজ্জনক বলে আখ্যা দেন তিনি।
নেতানিয়াহুর এই ডিজিটাল অর্থভিত্তিক কল্পনাকে উপহাস করে আইজেনকোট একে ‘বিবি কয়েন’ বলে মন্তব্য করেন এবং এর সম্ভাব্য ভয়াবহ পরিণতি নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি সতর্ক করেন, ক্রিপ্টোকারেন্সির ওপর ভরসা করলে বিদেশি বিনিয়োগ বন্ধ হবে, স্থানীয় ব্যবসা বিদেশে পাড়ি জমাবে এবং নাগরিকরা সঞ্চয় হারিয়ে চাকরিচ্যুত হবেন।
শুধু রাজনৈতিক বিরুদ্ধাচারীই নন, দেশটির শীর্ষ অর্থনীতিবিদ ও ব্যাংক কর্মকর্তারাও নেতানিয়াহুর এ জাতীয় প্রস্তাবকে অবাস্তব ও আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের অর্থনীতির জন্য চরম ক্ষতিকর বলছেন।
উল্লেখ্য, গাজা যুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্বজুড়ে বাড়তে থাকা আন্তর্জাতিক চাপ এবং সম্ভাব্য নিষেধাজ্ঞার মুখে নেতানিয়াহুর এমন বক্তব্য রাজনৈতিক বাকযুদ্ধ আরও উস্কে দিয়েছে।
সূত্র: মিডলইস্ট মনিটর
মাথাপিছু আয়ে ভারতকে টপকাচ্ছে বাংলাদেশ
জাপান সফরে প্রধানমন্ত্রী: বাণিজ্যে নতুন দিগন্ত