সুপ্রিম কোর্টে ‘ডানপন্থী বিচারপতি’ নিয়োগে ট্রাম্পকে বাধা দেওয়ার ঘোষণা শুমারের

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের কোনো ‘ডানপন্থী’ বিচারপতি নিয়োগ ঠেকানোর ঘোষণা দিয়েছেন সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার। আগামী দুই বছরের মধ্যে আদালতে কোনো বিচারপতির পদ শূন্য হলে ট্রাম্পের মনোনীত প্রার্থীকে অনুমোদন না দেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে তাঁর এ বক্তব্যে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে শুমার বলেন, সুপ্রিম কোর্টে কোনো ‘অযোগ্য’ প্রার্থীকে নিয়োগ দেওয়ার সুযোগ দেবে না ডেমোক্র্যাটরা। শুধু সুপ্রিম কোর্ট নয়, নিম্ন আদালত এবং ট্রাম্পের মন্ত্রিসভার নিয়োগের ক্ষেত্রেও একই অবস্থান নেওয়া হবে বলে জানান তিনি।

২০১৬ সালে তৎকালীন সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল যেভাবে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত সুপ্রিম কোর্টের একটি শূন্য পদে নিয়োগ আটকে রেখেছিলেন, ডেমোক্র্যাটরাও তেমন কিছু করবেন কি না—এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি শুমার।

তবে সুপ্রিম কোর্টে কোনো ডানপন্থী বিচারপতি নিয়োগের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট করেন তিনি। শুমারের ভাষায়, ‘মূল কথা হলো, আমরা আদালতে কোনো ডানপন্থীকে নিয়োগ দিতে দেব না।’

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত