রনি কাবিন করে সবার সামনে বিয়ে করেছেন, দাবি ফারজানার

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনিকে স্বামী দাবি করা ফারজানা আফরোজকে ঘিরে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। ফারজানাকে স্ত্রী হিসেবে অস্বীকার করে ফেসবুকে পোস্ট দিয়েছেন রনি। এর জবাবে ফারজানা দাবি করেছেন, চট্টগ্রামে গিয়ে কাবিনের মাধ্যমে সবার সামনে তাকে বিয়ে করেছিলেন রনি।

ফারজানা আফরোজের ভাষ্য, রনি তাকে অস্বীকার করলেও বিয়ের বাস্তবতা বদলে যাবে না। এমনকি তাঁর শাশুড়িও ছয় থেকে সাত মাস তাঁর সঙ্গে ছিলেন বলে দাবি করেছেন তিনি।

একটি গণমাধ্যমকে ফারজানা বলেন, সত্য প্রমাণের জন্য এত কিছু দেখানোর প্রয়োজন নেই। রনি অস্বীকার করলেই বাস্তবতা বদলে যাবে না। চট্টগ্রামে গিয়ে কাবিন করে সবার সামনে তাকে বিয়ে করেছিলেন রনি। তাঁর শাশুড়িও ছয়-সাত মাস তাঁর সঙ্গে ছিলেন।

ফারজানা আরও বলেন, তাঁর স্বামী খুব ভালো মানুষ। তাকে কাছ থেকে দেখেছেন তিনি। পারিবারিকসহ বিভিন্ন চাপের কারণে রনি এ ধরনের কথা বলতে বাধ্য হয়েছেন বলে মনে করেন ফারজানা।

এর আগে ফারজানা নিজের স্ত্রী নন বলে ফেসবুকে একটি পোস্ট দেন গোলাম মাওলা রনি। ওই নারীর ছবি প্রকাশ করে পোস্টে তিনি দাবি করেন, ফারজানা সাতকানিয়ার জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। এ ছাড়া চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত ‘ঘি বাবুলের’ ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকাপ্রবাসী ইলিয়াসের আপনজন বলেও উল্লেখ করেন তিনি।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত