হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন: আইআরজিসি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম

হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুনের দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি)। আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, রোববার (৮ নভেম্বর) হরমুজ প্রণালি দিয়ে অননুমোদিত পথে চলাচলের চেষ্টা করার সময় তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। 

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহায়তায় ট্যাংকারগুলো ওই পথে চলাচলের চেষ্টা করছিল বলে দাবি করেছে বাহিনীটি। এতে আকাশে ধোঁয়ার ঘন কুণ্ডলী ছড়িয়ে পড়ে। আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের বিবৃতিতে বলা হয়, ট্যাংকারগুলো তাদের নৌ-চলাচল ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়মকানুন সব জাহাজকে বারবার জানানো হয়েছে। এসব নিয়ম অমান্য করে কিংবা অননুমোদিত পথে চলাচলের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা করলে সংশ্লিষ্ট জাহাজগুলোকে অনিবার্যভাবে পরিণতির মুখে পড়তে হবে।

সূত্র: মেহর নিউজ এজেন্সি

জেএম
আরও পড়ুন