বাংলাদেশ ও চীনের মধ্যে বিচার বিভাগীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশের আইনমন্ত্রী ও ঢাকায় নিযুক্ত চীনের কূটনীতিক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
ঢাকার চীনা দূতাবাসের তথ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের বিচার বিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও আলোচনায় স্থান পায়।
শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু