বাহরাইনে সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নিকটস্থ নিরাপদ স্থানে চলে যেতে এবং জননিরাপত্তার স্বার্থে সরকারি তথ্য ও সংবাদমাধ্যমের আনুষ্ঠানিক চ্যানেলগুলো অনুসরণ করতে বলা হয়েছে।
তবে কী ধরনের হুমকি শনাক্ত হয়েছে, এর সম্ভাব্য উৎস কোথায় কিংবা কোনো নির্দিষ্ট এলাকা ঝুঁকিতে রয়েছে কি না—তা সতর্কবার্তায় উল্লেখ করা হয়নি।
তরুণ প্রজন্ম নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না: ডা. শফিকুর রহমান