কুয়েতে ইরানি ড্রোন হামলায় ২ ইতালীয় কর্মী নিহত

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৯ এএম

কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানি ড্রোন হামলায় আহত দুই ইতালীয় কর্মী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনের শুরুতে সংঘটিত এই ঘটনায় ধ্বংসাবশেষ ছিটকে পড়ার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শোক ও বিবৃতি

এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে সরকারি মুখপাত্র কর্নেল সৌদ আবদুল আজিজ আল-আতওয়ান বলেছেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে এবং বাকি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।’

কীভাবে ঘটেছিল দুর্ঘটনা?

এর আগে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছিল যে, কর্তৃপক্ষ নিজেদের আকাশসীমায় ‘ইরানি শত্রু ড্রোন’ মোকাবিলা করার সময় ধ্বংসাবশেষ ছিটকে পড়ে দুই ইতালীয়সহ চারজন আহত হয়েছিলেন।

নিহতদের পরিচয় প্রসঙ্গে যা জানা গেল

ইতালীয় সংবাদ সংস্থা আনসার তথ্যমতে, নিহত দুই ইতালীয় জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের কর্মী ছিলেন।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত