বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বৃহস্পতিবার (২৬ নভেস্বর) ইসলামাবাদে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং তার প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত এক নৈশভোজে তিনি এ কথা বলেন। 

শাহবাজ শরিফ দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক নৈকট্যের কথা উল্লেখ করে প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

একই দিনে পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈম উর রহমানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে অর্থনীতির উন্নয়ন ও জনগণকে স্বস্তি দিতে দলটির প্রস্তাব বাস্তবায়নে একটি কমিটি গঠনের ঘোষণা দেন শাহবাজ শরিফ।

তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা তাদের কাছে পৌঁছে দেন। সংসদীয় কূটনীতির গুরুত্ব তুলে ধরে দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও প্রতিনিধিদল বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন তিনি। বাংলাদেশে পাকিস্তানি টেলিভিশন নাটকের জনপ্রিয়তার কথাও উল্লেখ করেন স্পিকার।

এএইচএ
আরও পড়ুন