ইসির সংলাপে আজ অংশ নিচ্ছে না জামায়াত

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০১ এএম

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আজকের নির্ধারিত সংলাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে যৌথভাবে কমিশনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী দলটি।

রোববার (২৯ নভেম্বর) সকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান।

তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে একসঙ্গে আন্দোলনরত ১১ দলের শীর্ষ নেতাদের নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে চায় জামায়াত। এ বিষয়ে দলের পক্ষ থেকে কমিশনকে নিজেদের অবস্থানের কথা জানানো হয়েছে।

এমইউ
আরও পড়ুন