পাহাড়ে মিলল অস্ত্র তৈরির কারখানা, আটক ২

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০২:৩৬ পিএম

চট্টগ্রাম প্রতিনিধি: সীতাকুণ্ড থানার ছিন্নমূল পাথরিঘোনা এলাকায় দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে মো.জাহাঙ্গীর আলম (৩৯) ও মো. ইউসুফের ছেলে মো. ইমন (২৪)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, ছিন্নমূল পাথরিঘোনা দুর্গম পাহাড়ি এলাকায় জাহাঙ্গীর আলমের বাগান বাড়িতে অবৈধভাবে বিভিন্ন আগ্নেয়াস্ত্র তৈরি করে ক্রয়-বিক্রয় করার গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২২ আগস্ট) সকালে অভিযান চালিয়ে জাহাঙ্গীর ও ইমনকে আটক করা হয়।

বাগান বাড়ির টিনের দোচালা ঘরের ভিতর থেকে সদ্য প্রস্তুতকৃত ৩টি লোকাল গান, ১টি রাম দা এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

NC
আরও পড়ুন
সর্বশেষপঠিত