মুন্সীগঞ্জ প্রতিনিধি: বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘন্টার অবরোধের প্রথম দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) মাওয়া পয়েন্টে শান্তি সমাবেশ ও মোটর শোভাযাত্রা করেন আওয়ামী লীগ। সকালে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলির নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে এমিলি বলেন যারা আগুন সন্ত্রাস করে, পুলিশ-সাংবাদিকসহ নিরীহ মানুষ হত্যা করে শান্তি কেড়ে নেয়ার চেষ্টা করে। দেশের অগ্রযাত্রা বন্ধ করতে দেশি-বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত তারা কখনো দেশ জাতির বন্ধু হতে পারে না। স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি-জামায়াত আবারও তাদের স্বরুপে ফিরেছে।
এদিন মুন্সীগঞ্জের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সব ধরনের যানবাহন চলাচল করেছে। পদ্মা সেতুর সবগুলো টোল প্লাজাই সচল ছিলো। এদিকে অবরোধকে কেন্দ্র করে সব রকম নাশকতা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনী ছিলো সরব।পুলিশ বলেছে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করলে আর ছাড় নেই।

