ভোলায় যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০১:৩০ পিএম

ভোলা প্রতিনিধি: ভোলায় পুকুর থেকে মো. জিলন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার চরবাপ্তা গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত জিলন শহরের পৌর ৯ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভোলা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবু জাফর জানান, কিভাবে তার মৃত্যু হয়েছে তাৎক্ষণিভাবে তা জানা যায়নি।

RA
আরও পড়ুন