অঞ্জনাকে থানায় সোপর্দ করতে বললেন ডিপজল

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৯:২১ এএম

ঢাকাই সিনেমার নায়িকা অঞ্জনাকে দেখলেই পুলিশে ধরিয়ে দিতে বলেছেন খল অভিনেতা ডিপজল। এ প্রসঙ্গে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ফেসবুক পেজে অঞ্জনার একটি ছবি পোস্ট করেন ডিপজল। এর ক্যাপশনে লিখেন, ওয়ারেন্টের আসামি অঞ্জনাকে ধরিয়ে দিন। দেখামাত্রই থানায় খবর দেন।

ডিপজলের এমন আর্জি জানানোর কারণ অঞ্জনা গত বছর ডিপজলের কাছ থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। ছয় মাসের মধ্যে ধার পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন। তবে ছয় মাস পার হয়ে গেলেও তিনি টাকা ফেরত দেননি।
 
নির্দিষ্ট সময় পর ডিপজল টাকা ফেরত চাইলে অঞ্জনা চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ডিপজলকে ডাচ-বাংলা ব্যাংকের একটি চেক দেন। কিন্তু চেকটি ডিসঅনার হয়ে যায়।

এরপর ২৩ মার্চ টাকা পরিশোধ করার জন্য অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠান ডিপজল। লিগ্যাল নোটিশ পাওয়ার এক মাসের মধ্যে অঞ্জনাকে পুরো অর্থ ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হয়। অন্যথায়, অভিনেত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই অভিনেতা।

এবার ধার পরিশোধ না করার কারণে অঞ্জনার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। তাই অঞ্জনার দেখা পেলেই থানায় খবর দেওয়ার অনুরোধ করেছেন অভিনেতা।

JA/FI
আরও পড়ুন