পাবনায় চরমপন্থী নেতার মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ মে ২০২৫, ০১:০২ পিএম

পাবনা সদরের ভাঁড়ারায় বাবুল শেখ ওরফে লগা( ৪০) নামের এক চরমপন্থী নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত লগা কোলাদী বিজয়রামপুরের হোসেন শেখের ছেলে ও সর্বহারা দলের নেতা ছিলেন।

মঙ্গলবার( ১৩ মে) ভোরের দিকে ইউনিয়নের কোলাদী বিজয়রামপুরের একটি বাগান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঁড়ারা ইউনিয়নের কোলাদী বিজয়রামপুর এলাকার সেউলি বাজার থেকে সোমবার (১২ মে) রাত ১২ টার দিকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র আরও জানায়, নিহত বাবুল শেখ ওরফে লগা লগা সর্বনিম্ন অর্ধ শত মানুৃষকে জবাই করে হত্যা করেছে। দুবলিয়া বাজারে বাবা-ছেলেকে সে নিজেই হত্যা করেছিল। এর কাজই ছিল মানুষ হত্যা। এজন্য সে এক সময় ক্রসফায়ারের আসামি ছিল। মৃত্যুর আগেও এলাকায় গরু চুরি, ডাকাতিসহ নানা অপকর্ম করে বেড়াতো। তিনি পাবনার বৈষম্যবিরোধী ছাত্র হত্যার মামলার প্রধান আসামী আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খানের বিশেষ ক্যাডার ছিলেন।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চরমপন্থী দলের নেতা ছিল। তাকে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

SN
আরও পড়ুন