ভারতের ওপর পাল্টা শুল্ক বৃদ্ধির হুমকি ট্রাম্পের

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৮:৫৭ এএম

২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় ভারতের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৫ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন হুমকি দেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়। কারণ, তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে। কিন্তু আমারা তাদের সঙ্গে কোনো ব্যবসা করি না। তাই আমরা ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ করি। তবে আমি মনে করি, আগামী ২৪ ঘণ্টায় আমি তা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করতে যাচ্ছি।

এর আগের দিন সোমবার ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশের বাইরে আরও শুল্ক আরোপের ঘোষণা দেন। ওই সময় তিনি অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড চালানো সত্ত্বেও ভারত তাদের তেল কিনছে। শুধু কিনছেই না, সেগুলো আবার খোলা বাজারে বিক্রি করে বেশি পরিমাণে লাভ করছে। যুক্তরাষ্ট্রের চাপের মুখেও ভারতীয় তেল শোধনাগারগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধের নির্দেশনা দেয়নি নয়াদিল্লি সরকার।

এদিকে ট্রাম্পের হুমকির মুখে  ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় দেশটি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

DR/SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত