যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হবে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা বে এলাকার একটি ইসলামিক সোসাইটিতে স্থানীয় সময় দুপুর ২টায় (জোহরের নামাজের পর) এই জানাজা সম্পন্ন হবে।
ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই তথ্য নিশ্চিত করেছেন।
গোলাম মোর্তোজা জানান, জামিল লিমনের মরদেহ বাংলাদেশে পরিবারের কাছে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া চলছে। দ্রুততম সময়ের মধ্যে তার মরদেহ দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। তবে তার সঙ্গে নিখোঁজ ও পরবর্তীতে নিহত হওয়া অন্য শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি সম্পর্কে নতুন কোনো তথ্য দিতে পারেননি তিনি।
গত ১৬ এপ্রিল ফ্লোরিডায় উচ্চশিক্ষারত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার আট দিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এর ঠিক একদিন পর ২৫ এপ্রিল বৃষ্টির ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে তার বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এই দুই মেধাবী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি এবং দেশের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড, তদন্তে নতুন মোড়