পর্তুগালে ‘রাইজিং স্টার্স লিসবন’ ক্লাবের যাত্রা শুরু

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১০:১০ এএম

পর্তুগালের লিসবনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ‘রাইজিং স্টার্স লিসবন’ নামে একটি স্পোর্টস ক্লাবের যাত্রা শুরু হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) স্থানীয় একটি রেস্টুরেন্টে এক আয়োজনের মাধ্যমে ক্লাবের যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে ক্লাবটি গঠনের উদ্দেশ্য এবং তাদের পরিকল্পনা, ক্লাবের পরিচালনা পর্ষদসহ সব সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। একই সঙ্গে উপস্থিত অতিথিদের মাধ্যমে ক্লাবের সদস্যদের হাতে জার্সি তুলে দেওয়া হয়।

ক্লাবের প্রতিষ্ঠাতা এবং সভাপতি সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ মাহাদি হাসান মুন্না, টিম ডিরেক্টর মোহাম্মদ রাশেদ হোসেন, টিম ম্যানেজার আসাদুজ্জামান, টিম সিলেক্টর সারওয়ার বাবু, ইমতিয়াজ আহমেদ রাজু, মিডিয়া ম্যানেজার মোহাম্মদ মহিন, ক্রিকেট টিমের অধিনায়ক মোহাম্মদ মাহাদি হাসান মুন্না, সহ-অধিনায়ক হিসেবে যথাক্রমে সাজ্জাদ হোসেন, সারওয়ার বাবু, মোহাম্মদ রাশেদ হোসেনসহ ক্লাবটিতে প্রায় ৫০ জন সদস্য ও খেলোয়াড় রয়েছেন।

পর্তুগালে খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে অবদান রেখে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান অতিথিরা।

পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের পরিচালনায় বেশ কয়েকটি ক্লাব রয়েছে- মার্তিম মুনিজ ওয়ারিয়র্স, ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাব, লিসবন সিক্সার্স, ইয়াং টাইগার্স পর্তুগাল, লিজেন্ডস অব পর্তুগাল, বারেইরো একাদশ, ব্রাদার্স স্পোর্টিং ক্লাব, অল স্টার লিসবন, আলামেডা বয়েজ, ক্রিক রেঞ্জার্স, এনআর এলিভেন ফাইটার্স, শাইনিং কুমিল্লা। তবে এরমধ্যে উল্লেখযোগ্যভাবে পর্তুগাল ক্রিকেটের ফাস্ট ডিভিশনে খেলছে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব।

FI
আরও পড়ুন