সুবিধাবঞ্চিত শিশুদের ‘ঈদি’ দিলো কেএফসি বাংলাদেশ

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছড়িয়ে দিতে বিশেষ এক উদ্যোগ নিয়েছে জনপ্রিয় ফুড চেইন কেএফসি বাংলাদেশ। ‘ঈদি ফর এঞ্জেলস’ (Eidi for Angels) শিরোনামের এই আয়োজনে একদল সুবিধাবঞ্চিত শিশুর জন্য ইফতার এবং বিশেষ উপহার সামগ্রীর ব্যবস্থা করা হয়।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ঢাকার একটি কেএফসি রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে শিশুদের জন্য এই আয়োজন করা হয়। বর্ণিল সাজসজ্জায় ঘেরা রেস্টুরেন্টে শিশুরা কেএফসির পছন্দের খাবার দিয়ে ইফতার সম্পন্ন করে। ইফতারের পাশাপাশি শিশুদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন শিক্ষামূলক ও বিনোদনমূলক সামগ্রী। উপহারের তালিকায় ছিল খাতা, পেন্সিল, গল্পের বই, কালার প্যালেট, স্টেশনারি এবং রুবিক’স কিউব, লুডু, পাজেল, ক্যারাম বোর্ড ও দাবাসহ নানা ধরণের খেলনা।

কেএফসি কর্তৃপক্ষের মতে, সমাজের প্রতিটি শিশুরই উৎসবের আনন্দ উদযাপনের সমান অধিকার রয়েছে। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই এই শিশুদের জন্য একটু বাড়তি সুখের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

আয়োজন সম্পর্কে ট্রান্সকম ফুডস লিমিটেড-এর সিইও অমিত দেব থাপা বলেন, ‘ঈদি ফর এঞ্জেলস’ উদ্যোগের মাধ্যমে এই বিশেষ শিশুদের জন্য ইফতার ও উপহারের ব্যবস্থা করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে কেএফসি বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।

উল্লেখ্য, ট্রান্সকম ফুডস লিমিটেড বাংলাদেশে কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি। ২০০৬ সাল থেকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিংসের লাইসেন্সের অধীনে অত্যন্ত সুনামের সাথে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।