রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

গ্যাসলাইন পরিবর্তনের কাজের কারণে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর দনিয়া ও মদিনাবাগ এলাকায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে কয়েকটি এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক গ্যাস সংকটে পড়বেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মদিনাবাগ ও দনিয়া এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তনের কাজ করা হবে। এ কারণে ওই সময় স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া এসব এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।