রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়েরের পাশাপাশি মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪০, লালবাগে ৬২, ওয়ারীতে ৬০, মতিঝিলে ৫৩, তেজগাঁওয়ে ৭১, মিরপুরে ১৫২, গুলশানে ৩৬, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জন রয়েছেন।

অভিযানকালে একটি গুলির খোসা, ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২০ পিস ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ, ২৪ বোতল কফ সিরাপ, দুটি চাকু, সাতটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আকতার হোসেন বলেন, শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত