জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে সাতক্ষীরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের সীমিত ভূমির দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিতা পূর্ণ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের দিকনির্দেশনা অনুযায়ী সাতক্ষীরার সাত উপজেলায় ভূমি অফিস, দুটি পৌর ভূমি অফিস, এবং ৫৬ টি ইউনিয়ন ভূমি অফিসে কাজ করে যাচ্ছে। এছাড়াও সম্প্রতি ব্যক্তি উদ্যোক্তাগণের ব্যবস্থাপনায় ৪৩ টি ভূমি সেবা সহায়ক কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের নির্বাচনীয় ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী ১৯-২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে।
মেলা সম্পর্কে তিনি বলেন, ভূমি সেবা ডিজিটাইজেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নাগরিকদের দোরগোড়ায় ভূমি সেবা সহজলভ্য করা, মেলায় নাগরিকদের সরাসরি ভূমি সেবা প্রদান, অনলাইন ভূমি সেবা সিস্টেম (land.gov.bd) ব্যবহারে নাগরিকদের উৎসাহিত করা, ভূমি উন্নয়ন, কর প্রদানে নাগরিকদের সহযোগিতা প্রদান এবং রাজস্ব আদাই বৃদ্ধি, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধান, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি। আগামী ১৯শে মে সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য রেলি বের হবে। জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত স্ব স্ব স্টলে ভূমিসেবা সমূহ প্রদান করবে।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মইনুল ইসলাম মইন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, এটিএন বাংলার এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংবাদিক মনিরুল ইসলাম মিনি, এসএম বিপ্লব হোসেন প্রমুখ।