সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১০:১১ এএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির প্রশাসনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, দেশাত্মবোধক গান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা মাহাবুল হক, ইসলামী ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান, সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধায়ক ডা. জয়ন্ত কুমারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত