সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছে জেলা আইনশৃঙ্খলা কমিটি। রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে মাসিক সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় হলুদ সাংবাদিকতা বন্ধে ব্যবস্থা গ্রহণ, অনলাইন জুয়া ও সংঘবদ্ধ অপরাধীচক্রের তৎপরতা দমন, মাদক ও মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া আলোচিত কয়েকটি হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং বাল্যবিয়ে বন্ধসহ জেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম, এনএসআইয়ের যুগ্ম পরিচালক, বিজিবির উপ-অধিনায়ক, সরকারি দুটি কলেজের অধ্যক্ষ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাশকিন আহমেদ চিশতি, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, ফরিদা আক্তার বিউটিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানেরা উপস্থিত ছিলেন।
চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্ক, তদন্তের মুখে এনভিডিয়া সিইও