আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

আশুলিয়ার জামগড়ায় অবস্থিত ওই পোশাক কারখানা থেকে সন্ধ্যায় অগ্নিকাণ্ডের খবর পান ফায়ার সার্ভিসের সদস্যরা।  আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনী রওনা দেয়। বাইপাইল সড়কে অনেক যানজট হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে ফায়ার সার্ভিসের গাড়ির বেশ বেগ পেতে হয়।