অবরোধ সমর্থনে রংপুরে বিএনপির বিক্ষোভ

রংপুর প্রতিনিধি: টানা তিন দিনের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১ নভেম্বর) রংপুর নগরীতে বিক্ষোভ করেছে জেলা বিএনপি।

জেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, অবরোধের দ্বিতীয় দিনে মহাসড়কগুলো যানবাহন শূন্য রয়েছে। দূরপাল্লার কোনো বাস নগরী ছেড়ে যায়নি। আঞ্চলিক সড়কগুলোও যানবাহন শূন্য রয়েছে। এতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। তবে নগরীর সড়কগুলোতে কিছু হালকা যানবাহন চলাচল করছে।

এদিকে, অবরোধের সমর্থনে নগরীর আর কে রোডে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। দলটির জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকুর নেতৃত্ব মিছিল হয়েছে।