রংপুর-৪

এগিয়ে এনসিপির আখতার, পিছিয়ে বিএনপির এমদাদুল

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের ৫৫টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন এনসিপির প্রার্থী আখতার হোসেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, শাপলা কলি প্রতীকে আখতার হোসেন পেয়েছেন ৬২ হাজার ৩৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ২৬২ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এসব তথ্য জানা যায়। তবে এ আসনের মোট ১৬৩টি কেন্দ্রের মধ্যে এখনো শতাধিক কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। ফলে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, এদিন সকাল সাড়ে ৭টায় সারা দেশে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে ভোট গণনা চলছে।

বিকেলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দুপুর ২টা পর্যন্ত ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের তথ্য অনুযায়ী ভোটগ্রহণ হয়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ। তবে শেষ পর্যন্ত মোট কত শতাংশ ভোট পড়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

NB/FJ
আরও পড়ুন