ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভোলা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। 

মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল ৫ টায় বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। 

এসময় জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কাছে দ্রুত সময়ের মধ্যে ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবি তুলে ধরেন। এছাড়া ভোলার নদী ভাঙন প্রতিরোধ, গ্যাসের আবাসিক সংযোগ প্রদান, গ্যাসভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

গোলাম নবী আলমগীর বলেন, ভোলাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ, নদীভাঙন থেকে জেলাকে রক্ষা করার স্থায়ী পদক্ষেপ গ্রহণ, ভোলা মেডিকেল কলেজ স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলার গ্যাসকে কাজে লাগিয়ে শিল্পায়নের মাধ্যমে ভোলার বেকার সমস্যা দূরীকরণসহ ভোলার সামগ্রিক অবকাঠামোগত খাতের উন্নয়নের স্বার্থে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেছি।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ভোলার সার্বিক পরিস্থিতি শোনেন এবং এলাকার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।