ছাত্রদল-শিবির সংঘর্ষে নারায়ণগঞ্জে আহত ১০

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) দুপুরে কলেজ ক্যাম্পে জুলাই গণ-অভ্যুত্থানের দিবসের অনুষ্ঠানে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেওয়া নিয়ে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১০ জন আহত হন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, কলেজ ক্যাম্পে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।