গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্দির লক্ষ্যে ঝিনাইদহে ১৫’শ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে এই উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের সভাপতিত্বে প্রধান বিশেষ অতিথি ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা।
কৃষি বিভাগ জানায়, খরিপ-২ মৌসুমে সরকারের কৃষি প্রণোদনার আওতায় সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১৫’শ কৃষকের প্রত্যেককে ২০ কেজি রাসায়নিক সার, এক কেজি পেঁয়াজ বীজ, এক কেজি বালাইনাশক ও দুই কেজি পলিথিন রোল দেওয়া হয়।
বিতরণী অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।