ঝিনাইদহে অসচ্ছলদের মাঝে ভ্যান বিতরণ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পিএম

ঝিনাইদহে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে তুলতে বিনামূল্যে ১৬টি ভ্যান বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহের প্রাক্তন সেনা কল্যাণ সমিতি। 

ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে সোমবার (২৮ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে অসহায় ও দরিদ্র ১৬ জন মানুষের মাঝে এসব ভ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অসিত কুমার সাহা।

আয়োজকরা জানান, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পা-চালিত ভ্যানের মাধ্যমে সুবিধাভোগীরা আয় করার সুযোগ পাবেন এবং স্বাবলম্বী হয়ে পরিবারে আর্থিক ভূমিকা রাখতে পারবেন।  অনুষ্ঠানে মো. এমদাদ রেজা ও মো. সুমায়ন হোসেন বক্তব্য রাখেন।

জেএম
আরও পড়ুন