যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কৃষ্ণবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোর সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)। তারা দুজনই ইজিবাইকের যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনটি যশোরের কৃষ্ণবাটি এলাকায় একটি ইজিবাইকে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ইজিবাইকে থাকা আজিজুর রহমান ও এরশাদ আলী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
যশোর রেলস্টেশনের জিআরপি উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।