দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

নওগাঁর নিয়ামতপুর উপজেলা শাংগৈল-শিবপুর আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার হাজিনগর ইউনিয়নের শাংগৈল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান (২০) হাজিনগর ইউনিয়নের মুশিন্দা শালবাড়ি গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং নুরুল ইসলাম (৪৫) একই ইউনিয়নের শাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুশিন্দা শালবাড়ি থেকে শিবপুর রাস্তায় শাংগৈল ও মোহাম্মাদপুর গ্রামের মাঝামাঝিতে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থানেই দুজন নিহত হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, সোমবার বিকেলে শাংগৈল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। থানায় কোনো অভিযোগ দায়ের না করায় তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জেএম
আরও পড়ুন