দেশের সীমান্ত সুরক্ষা, সার্বভৌমত্ব ও সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।
শনিবার (২৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোমরা ইউনিয়নের হাড়দ্দা গ্রামে অবস্থিত ১ নম্বর মেইন পিলার (১ এমপি) ও এর আশপাশের সীমান্ত এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি সীমান্তের চাক্ষুষ নকশা পর্যালোচনা করেন।
পাশাপাশি ৩৩ বিজিবি ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার, বর্ডার গার্ড বাংলাদেশ (৩৩ বিজিবি)-এর কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।