শেরপুর শহরের তিনানী বাজারের কলেজ মোড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মেডিম্যাক্স ফার্মেসী এন্ড সার্জিক্যাল। শনিবার (৪ জুলাই) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানের কার্যক্রমের উদ্বোধন করেন বিসিডিএস (বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সোসাইটি) শেরপুর জেলা শাখার সভাপতি মো. রমজান আলী।
প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মো. এনামুল হক বলেন, সাধারণ মানুষের কাছে মানসম্মত ওষুধ, উন্নতমানের সার্জিক্যাল সামগ্রী এবং আন্তরিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই ‘মেডিম্যাক্স ফার্মেসী এন্ড সার্জিক্যাল’-এর যাত্রা শুরু হয়েছে। তিনি জানান, ন্যায্যমূল্যে আসল ওষুধ সরবরাহ এবং গ্রাহকদের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠানটিকে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিডিএস শেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও তাঁরামনি মেডিক্যাল হলের স্বত্বাধিকারী রঞ্জন কুমার সাহা, সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন, সহ-সভাপতি ও মমিন মেডিক্যাল হলের স্বত্বাধিকারী শামীম আহম্মেদ, কার্যকরী সদস্য ও সুরধনী মেডিক্যালের স্বত্বাধিকারী পরিমল সাহা, লামিয়া মেডিক্যাল হলের স্বত্বাধিকারী রায়হান বাদশা, তাঁজ মেডিক্যাল হলের স্বত্বাধিকারী মো. শফিক মিয়া, আতিক হোমিও মেডিক্যাল হলের স্বত্বাধিকারী ডা. জাহিদ আনোয়ার, মেডি পয়েন্টের স্বত্বাধিকারী শামীম আহম্মেদ, মীম মেডিক্যাল হলের স্বত্বাধিকারী মুসা মিয়া, ফাল্গুনী ফার্মেসীর স্বত্বাধিকারী তারা মিয়া, রোকনুজ্জামান, আনার মিয়া ও মুক্তিসহ স্থানীয় ব্যবসায়ী, ওষুধ ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠিানে বক্তারা বলেন, নিবন্ধিত ও নীতিমালা অনুসরণকারী ফার্মেসিগুলো মানুষের স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা নতুন এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং এলাকার মানুষের আস্থা অর্জনের মাধ্যমে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।