উলিপুরে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ

কুড়িগ্রামের উলিপুরে শারীরিকভাবে প্রতিবন্ধী ৪৬ জন ব্যক্তির মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোডেম ফাউন্ডেশনের ন্যাশনাল ডিরেক্টর ডোসেয়গ হং। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ। ফাউন্ডেশনের বিজনেস ম্যানেজার ডেভিড হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ প্রমুখ।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে এবং তাদের স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের মানবিক কার্যক্রম প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল হয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার ৪৬ জন শারীরিক প্রতিবন্ধীর হাতে বিনামূল্যে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। উপকারভোগীরা এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।