শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

সিলেটের বেশ কিছু এলাকায় আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বার্ষিক জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং লাইনের পাশের গাছের ডালপালা কাটার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিউবো’র সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীনে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:
লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ঘোপাশাল ফিডার, ১১ কেভি কাকুয়ারপাড় ফিডার, ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের এলাকা, ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবদানী, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিণাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ঘোপাশাল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীররগাও, ছালিয়া, রতিলিলা, সালুটিকর ঘাট ও আশেপাশের এলাকা।

বিউবো কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতের কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য বিউবো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।