উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে আগামী পাঁচ দিন দেশে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এরইমধ্যে ধীরে-ধীরে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্যই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে প্রথম দিনে সারা দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিন রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তৃতীয় দিনেও সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) চতুর্থ দিনেও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিন রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সবশেষ (১৯ ফেব্রুয়ারি) পঞ্চম দিনে সারা দেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বর্ধিত পাঁচ দিনের প্রবণতায় রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।